ছাতকে চুরি মামলার আসামি  দুইজন গ্রেফতার।


staf reporter 2 প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৯:১৬ অপরাহ্ন /
ছাতকে চুরি মামলার আসামি   দুইজন গ্রেফতার।

ছাতকে চুরি মামলার আসামি

দুইজন গ্রেফতার।

দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতকে চুরি মামলার এজাহারভুক্ত এক আসামি ও একটি সিআর মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে ছাতক থানা পুলিশ।

বুধবার (১৭ জুন ) ছাতক থানার মামলা নং-২৮, তারিখ ১৭ জুন ২০২৬, পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি মোঃ ইমাম উদ্দিন (২৫), পিতা-মৃত আব্দুল কাইয়ুম (কালু), গ্রামের বাড়ি মুক্তিরগাঁও (কোনাপাড়া), থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়।

এছাড়া সিআর-৯৫/২৬ (ছাতক) মামলার পরোয়ানাভুক্ত আসামি মোছাঃ সুফিয়া বেগম (৪০), পিতা-ইসমাইল আলী, স্বামী-মোঃ পারুল মিয়া তালুকদার, গ্রাম-বাজনামহল, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জকে পৃথক অভিযানে গ্রেফতার করে পুলিশ। ছাতক থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযান পরিচালনার মাধ্যমে গ্রেফতারকৃত দুই আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।