
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে ডনচেম্বারে নবনির্বাচিত সভাপতির বাসভবনে এ শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এ সময় এলাকাবাসীর পক্ষ থেকে মোঃ মাসুম মোল্লা নবনির্বাচিত সভাপতি মাহমুদা খাতুন (মুন্নি)-এর হাতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁর দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ সোহেল শেখ, মোঃ ফয়সাল মোল্লা, রনি মল্লিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা আশা প্রকাশ করেন, মাহমুদা খাতুন (মুন্নি) তাঁর দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। তাঁরা নবনির্বাচিত সভাপতির সফলতা ও সুস্বাস্থ্য কামনা করেন।
এছাড়া অন্য এক সুত্র নাম প্রকাশে অনিচ্ছুক জানায় আমরা দীর্ঘ ৫০ বছরে জীবনে দেখিনি কোনো সভাপতি ইন্টার পাস দুরের কথা মেট্রিক পাস ও সভাপতি হয়েছে এ বিষয়ে তারা আক্ষেপ করেন আমরা যদি এমন মুন্নী আপার মতো সভাপতি পেতাম তাহলে আজ এই স্কুল নারায়ণগঞ্জে অন্যতম স্কুল হিসাবে পরিচিত পেতো,
আমরা আনন্দিত এবং গর্বিত এমন একজন সভাপতি পেয়ে
আপনার মতামত লিখুন :