
আদর্শ শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কেন্দ্র করে নতুন করে নানা প্রশ্ন ও আলোচনা সামনে এসেছে।
অভিযোগ রয়েছে, সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী অভিভাবক সদস্য নির্বাচন সংক্রান্ত তফসিল ও নির্দেশনা বিদ্যালয়ের নোটিশ বোর্ডে নির্ধারিত সময়ে প্রকাশ করার কথা থাকলেও তা যথাসময়ে করা হয়নি। বরং মনোনয়নপত্র বিতরণ শুরু হওয়ার পর কয়েক দিন বিলম্বে তা প্রকাশ করা হয় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে অভিভাবক মহলে নানা প্রশ্ন ও অসন্তোষের সৃষ্টি হয়েছে।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ অডিও রেকর্ডিং দৈনিক আলোকিত নিউজ–এর হাতে এসেছে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, অডিওটিতে এমন কিছু তথ্য রয়েছে, যা প্রকাশ পেলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠতে পারে।
অডিওটির সত্যতা যাচাই এবং বিষয়টির বিভিন্ন দিক নিয়ে অনুসন্ধান চলছে। বিস্তারিত প্রতিবেদন ও অডিওর গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের সঙ্গেই থাকুন।
আপনার মতামত লিখুন :