বন্দরে ট্রাক উল্টে ১জন নিহত হলেও আহত সেলিমের খোজ খবর নেয়নি কেউ 


staf reporter 2 প্রকাশের সময় : অক্টোবর ৫, ২০২৬, ৬:৩০ অপরাহ্ন / ০
বন্দরে ট্রাক উল্টে ১জন নিহত হলেও আহত সেলিমের খোজ খবর নেয়নি কেউ 

 

 

বিশেষ প্রতিনিধি : বন্দরে গতকাল ট্রাক উল্টে ১জন নিহত হলেও আহত সেলিমের খোজ খবর নেয়নি কেউ

গত ৩অক্টোবর শনিবার রাত ৯টায় সময় মদনপুর টু মদন গঞ্জ হাইওয়ে রাস্তা দিয়ে যাওয়ার পথে বন্দর রেললাইন শাহাজালাল মাদ্রাসার সামনে আসার পরে পাত্তি ভেঙ্গে একটি সার বোঝাই ট্রাক যাহার নং খুলনা মেট্রো-১১-১২৯৪ একটি ফানির্চার দোকানের উপরে পরে যায়। তখন দোকাদার সেলিম মিয়ার আহত হয়। ঘটনা স্থলে একজন নিহত হলেও গুরুতর আহত হন ফানির্চার দোকানের মালিক সেলিম মিয়া(৫০)আহত অবস্থায় তাকে তার স্বজনরা অনেক খোজা খুজির পরে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় বলে জানান এলাকাবাসী।

 

সাংবাদিক দের প্রশ্নের জবাবে লাখি আক্তার বলেন ঘটনার একদিন পাড় হলেও এখনো খোজ খবর নিতে আসেনি কেউ তার কারন আমরা গরিব বলে। যে মারা গিয়েছে সবাই তাকে নিয়ে ব্যাস্ত হয়ে পরেছে কিন্তু ঐ সময় আমার জামাই দোকানে ভিতরে আহত অবস্তায় পরেছিল আমরা নিজেরা তাকে উদ্ধার করি এবং আমাদের দোকানের ভিতরে যত মানুষের অডার্রী ফানির্চারে মাল ছিল সবকিছু ভেঙ্গে চুরে নষ্ট হয়ে গেছে। যাহার মুল্য প্রায় ৫ লক্ষ টাকার বেশী এখন এই সব মানুষের মালের টাকা কি ভাবে আমরা দিবো আর আমার জামাই চিকিৎসা কি ভাবে করাবো। তার কোন খবর নাই খোজ নেয়নি কেউ মাননীয় এমপি সাহেবের ছেলে আবুল কাউসার আশা ভাইয়ের কাছে আমি আকুল আবেদন জানাই সুষ্ঠ তদন্ত মাধ্যমে আমরা য়াহাতে বিচার টা পাই সেই ব্যাবস্থা আপনি করবেন আমরা আপনার জন্য দোয়া করবো।