নতুন রাষ্ট্রপতিকে বাংলাদেশ এল ডি পির অভিনন্দন


staf reporter 2 প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৬, ১১:২৩ অপরাহ্ন /
নতুন রাষ্ট্রপতিকে বাংলাদেশ এল ডি পির অভিনন্দন

নতুন রাষ্ট্রপতিকে বাংলাদেশ এল ডি পির অভিনন্দন

 

বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬,

 

 

নতুন রাষ্ট্রপতিকে বাংলাদেশ এল ডি পির অভিনন্দন

 

 

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে ১২ দলীয় জোটের অন্যতম শরিক দল বাংলাদেশ এল ডি পি বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দলের চেয়ারম্যান আলহাজ্ব এম এ বাশার ও মহাসচিব মাহবুব মুর্শেদ হেলাল শুভেচ্ছা জানান।

 

শুভেচ্ছা বার্তায় দলটির শীর্ষ এ দুই নেতা বলেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশ এল ডি পির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। রাজনৈতিক অঙ্গনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পথচলা দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তাঁর ওপর অমানবিক জেল-জুলুম নির্যাতন চলে। কিন্তু তাঁকে তাঁর আদর্শ থেকে বিন্দুমাত্র বিচ্যুত করতে পারেনি।

 

 

অভিনন্দন বার্তায় বলা হয়, দেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত। সাংগঠনিক দক্ষতা, প্রজ্ঞা, সংকটকালে নেতৃত্ব এবং তৃণমূলের মানুষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার অভিজ্ঞতা তাঁকে জাতীয় রাজনীতিতে একটি স্বতন্ত্র অবস্থানে প্রতিষ্ঠিত করেছে। একজন অভিজ্ঞ রাজনীতিক ও সজ্জন ব্যক্তি হিসেবে তাঁর নতুন দায়িত্ব রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদটির মর্যাদা আরও সমুন্নত করবে।

 

বার্তায় আরও বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধ, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক পথে এগিয়ে যাবে-এই প্রত্যাশায় তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সাফল্য কামনা করছি।