সততা সাথে দায়িত্ব পালন করে


staf reporter 2 প্রকাশের সময় : অক্টোবর ২৫, ২০২৬, ৮:৩১ অপরাহ্ন / ০
সততা সাথে দায়িত্ব পালন করে

সততা সাথে দায়িত্ব পালন করে

তৃতীয় বারের মত পুরস্কৃত হলেন ডিএসবি হুমায়ুন কবির

 

কামাল প্রধান:রবিবার ২৫ অক্টোবর ২০২৬ সকাল ১০টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত মাসিক কল্যাণ প্যারেড অনুষ্ঠানে তাঁর হাতে পুরস্কার তুলে দেন নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য মাননীয় পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পিপিএম

 

পুলিশের দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের পাশাপাশি ভালো কাজের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার অর্জন করেন।

 

এর আগে একইভাবে তাঁর কর্মদক্ষতার স্বীকৃতি হিসেবে পুরস্কার লাভ করেন তিনি।উক্ত অনুষ্ঠানে নারায়ণগঞ্জ

জেলা সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান পি পিএম এর সভাপতিত্বে অনুষ্ঠান উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপারগণ, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করে হুমায়ুন কবির বলেন, “সততা, নিষ্ঠা ও ভালো কাজের স্বীকৃতি হিসেবে তৃতীয় বালের মতো এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এই স্বীকৃতি আমার দায়িত্ব পালনে আরও উৎসাহ, সাহস ও আত্মবিশ্বাস বাড়িয়েছে। মাননীয় পুলিশ সুপার স্যার এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতা, দিকনির্দেশনা ও দোয়া অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে ভালো কাজ করার চেষ্টা করব।

 

তিনি এ পুরস্কারের জন্য মাননীয় পুলিশ সুপার এবং ডিএসবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।