নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে নবী-টিপু প্যানেল বিপুল ভোটে জয়ী


staf reporter 2 প্রকাশের সময় : নভেম্বর ১, ২০২৬, ৫:৪৫ অপরাহ্ন / ০
নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে নবী-টিপু প্যানেল বিপুল ভোটে জয়ী

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে নবী-টিপু প্যানেল বিপুল ভোটে জয়ী

সংবাদ সংগ্রহ কামাল প্রধান:

 

নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচনে নবী-টিপু প্যানেল জয়ী

নির্বাচনে অ্যাডভোকেট নবী হোসেন ও আবু আল ইউসুফ খান টিপু পরিষদ পূর্ণ প্যানেলে বিজয় লাভ করে। আলোকিত নিউজ।

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে পূর্ণ প্যানেলে বিজয় লাভ করেছে অ্যাডভোকেট নবী হোসেন ও আবু আল ইউসুফ খান টিপু পরিষদ।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নারায়ণগঞ্জ জেলা পরিষদ কার্যালয়ের অডিটোরিয়ামে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

 

নির্বাচনে সহসভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় অ্যাডভোকেট নবী হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া সাধারণ সম্পাদক পদে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ১৮৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: রেজাউর করিম খান পেয়েছেন ১৫৪ ভোট। এ পদে মোট ৩৩৮টি ভোট কাস্ট হয়।

 

অন্যদিকে, পাঁচটি সদস্য পদে জয়লাভ করেছেন সাবেক কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ (২৯৯ ভোট), অ্যাডভোকেট জাকির হোসেন (২৮১ ভোট), অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির (২৭৫ ভোট), রিয়াদ মোহাম্মদ চৌধুরী (২৬৩ ভোট) এবং ফতেহ মোহাম্মদ রেজা রিপন (২১৮ ভোট)।

 

সদস্য পদে অন্য প্রার্থীদের মধ্যে এনসিপি নেতা নীরব রায়হান ১১০ ভোট, হারুনুর রশীদ খান ৯১ ভোট এবং নির্দলীয় প্রার্থী নাজমুল হক ৮৭ ভোট পেয়েছেন। সদস্য পদে মোট এক হাজার ৬৭৯টি ভোট কাস্ট হলেও ৫৫টি ভোট বাতিল ঘোষণা করা হয়। স্থানীয় ভাবে এই বিজয় ইতিবাচক হিসেবে দেখছেন জনগণ। আবু আল ইউসুফ খান টিপু আবার ও প্রমাণ করলেন জনগণ তাকে বঞ্চিত করেননি তারেক রহমানের ধারক ও বাহক হিসেবে আস্থা অর্জনের লক্ষ্যে আগামীতে গুরুত্বপূর্ণ যায়গায় অবস্থান করবে বলে একাধিক সূত্রে জানা গেছে। আলোকিত নিউজ ডটকম