প্রতিবন্ধী নারীর দেড় লাখ টাকা আত্মসাৎ: একাধিক মামলার পলাতক আসামি মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।


staf reporter 2 প্রকাশের সময় : জুন ৫, ২০২৬, ৯:৩৫ অপরাহ্ন /
প্রতিবন্ধী নারীর দেড় লাখ টাকা আত্মসাৎ: একাধিক মামলার পলাতক আসামি মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।

প্রতিবন্ধী নারীর দেড় লাখ টাকা আত্মসাৎ: একাধিক মামলার পলাতক আসামি মান্নান ভূঁইয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা।

 

নিজস্ব প্রতিবেদকঃ-

প্রতিবন্ধী এক অসহায় নারীর কাছ থেকে জমি ও বসতঘরের ব্যবস্থা করে দেওয়ার প্রলোভন দেখিয়ে দেড় লাখ টাকা আত্মসাতের অভিযোগে চিহ্নিত প্রতারক আঃ মান্নান ভূঁইয়ার, পিতা – ঠেলা গাড়ি চালক আঃ হান্নান, এর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

 

বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩য় আদালতের বিচারক এম. সাইফুল ইসলাম সিআর-২২৫/২৫ মামলার চার্জ গঠনের নির্ধারিত দিনে আসামি আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।

 

মামলার অভিযোগে জানা যায়, সিদ্ধিরগঞ্জের চিহ্নিত হত্যা, প্রতারণা, ছিনতাই, ডাকাতি, ধর্ষন মামলার সাজাপ্রাপ্ত সহ একাধিক মামলার আসামি বাটপার আঃ মান্নান প্রতিবন্ধী নারী রুপালিকে সাবেক প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমি সহ ঘর নির্মাণের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে দেড় লাখ টাকা গ্রহণ করেন আঃ মান্নান ভূঁইয়া। পরবর্তীতে প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে তিনি টাকা আত্মসাৎ করেন বলে মামলার এজাহারে জানা যায়।

 

আদালত সূত্রে জানা গেছে, আঃ মান্নান ভূঁইয়া বিভিন্ন যায়গায় থেকে একাধিক ব্যক্তির নিকট থেকে প্রতারণার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছে।তা ছাড়া প্রতারক মান্নান এর বিরুদ্ধে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলা, নারায়ণগঞ্জ সদর থানার ছিনতাই মামলা, ফতুল্লা থানার ডাকাতি মামলা এবং আরও দুটি প্রতারণা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি। এসব মামলায় তার বিরুদ্ধে পূর্ব থেকেই গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

 

চার্জ গঠনের দিন আদালতে অনুপস্থিত থাকায় বিচারক মামলার নথিপত্র পর্যালোচনা করে তার বিরুদ্ধে নতুন করে গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেন। একই মামলায় অভিযুক্ত মান্নানের স্ত্রী আয়েশা আক্তারের বিরুদ্ধে আদালত চার্জ গঠন করেছেন।

 

এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ আইল পাড়া পাঠানটুলী এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। চিহ্নিত প্রতারক ধর্ষক মান্নান প্রতিবন্ধীর নিকট থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাত করায় এলাকাবাসী বাটপার মান্নানকে জোটা পেটা এবং ঝাড়ু মিছিল করেছে।গ্ৰেফতারি পরোয়ানা জারির পর থেকে বাটপার মান্নান কাশিপুর গেদ্দুর বাজার, ডেমরা, নিতাইগঞ্জ একেক সময় একেক যায়গায় পালিয়ে পালিয়ে অবস্থা করছেন বলে জানা গেছে। তবে একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি প্রতারক মান্নান বেশি দিন পালিয়ে থাকতে পারবে না বলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে প্রতারক মান্নান সংগঠনের আড়ালে গড়ে তুলেছে এক ভয়ংকর প্রতারণা যা বিষয়টি প্রসাশনের নজরে এসেছে এবং প্রসাশন তাকে গ্ৰেফতার করার জন্য ইতি মধ্যে বিভিন্ন থানায় মেসেজ দিয়ে রেখেছে এই প্রতারক চক্রের সদস্য মান্নান কে দেখা মাত্রই নিকটস্থ থানায় সোপর্দ করে নাগরিক হিসেবে দায়িত্ব পালন করার জন্য।ভুক্তভোগী ও তার পরিবার দ্রুত প্রতারক মান্নান কে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।