জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন


staf reporter 2 প্রকাশের সময় : জুন ১৭, ২০২৬, ৯:০৭ অপরাহ্ন /
জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে ফলোআপ পরিদর্শন

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সরদার মোঃ সাখাওয়াত হোসেন, এমপি এঁর গত ১৪ জুন ২০২৬ খ্রি. তারিখে জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, নারায়ণগঞ্জ পরিদর্শনকালে প্রদত্ত নির্দেশনাক্রমে আজ এই হাসপাতাল পুনরায় পরিদর্শন করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির।

 

এসময় তিঁনি হাসপাতালের প্রতিটা ওয়ার্ড, করিডর, রান্নাঘর, শৌচাগার, হাসপাতালের পেরিফেরিসহ সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন ও হাসপাতালে ভর্তি রোগীদের স্বজন এবং আগত ব্যক্তিদের সাথে সামগ্রিক পরিবেশ নিয়ে মতবিনিময় করে হাসপাতালের সমস্যার ব্যাপারে শুনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

 

এখানে উল্লেখ্য যে, তিঁনি এসময় মা ও শিশু কল্যাণ কেন্দ্র, নারায়ণগঞ্জ পরিদর্শন করেন এবং কেন্দ্রের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

 

এসময় আরো উপস্থিত ছিলেন-প্রশাসক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন; সিভিল সার্জন, নারায়ণগঞ্জ; সরকারি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ;আগত সাংবাদিকবৃন্দ; বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দসহ এলাকার সাধারণ সেবাগ্রহীতা।

 

জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল, নারায়ণগঞ্জ ||