বগুড়া মোকামতলা উপজেলার প্রথম কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেলেন উপজেলা প্রকৌশলী

staf reporter 2 প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ৭:৪৫ অপরাহ্ন /
বগুড়া মোকামতলা উপজেলার প্রথম কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেলেন উপজেলা প্রকৌশলী

বগুড়া মোকামতলা উপজেলার প্রথম কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেলেন উপজেলা প্রকৌশলী

মোঃ জান্নাতুল নাঈম।

বগুড়া শিবগঞ্জ প্রতিনিধি:-

বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলার প্রথম কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন শিবগঞ্জ উপজেলা প্রকৌশলী সিহাদুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (২০ মে, ২০২৬) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত এক আদেশে তাকে শিবগঞ্জ উপজেলা প্রকৌশলীর দায়িত্বের পাশাপাশি অতিরিক্ত দায়িত্ব হিসেবে মোকামতলা উপজেলা প্রকৌশলীর দায়িত্ব প্রদান করা হয়।

নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু হওয়ার ক্ষেত্রে এ দায়িত্ব প্রদানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।