
নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা, বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রেসিডেন্ট নির্বাচনের হওয়ায় তিনি এ অভিনন্দন জানান।
অভিনন্দন সাখোওয়াত ইসলাম রানা বলেন, ‘আজ ২০ আগস্ট ২০২৬ বাংলাদেশের ২৩তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হলো। এই নির্বাচনে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি।
তিনি বলেন, ‘আগামী দিনগুলোতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে ইনসাফ কায়েম, গণতন্ত্রকে সমুন্নতকরণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তিনি তাঁর সর্বোচ্চ যোগ্যতা ও প্রজ্ঞাকে কাজে লাগাবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করতে চাই।’
এসময় তিনি, নবনির্বাচিত প্রেসিডেন্ট জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
আপনার মতামত লিখুন :