
বৈষম্য বিরোধী ছাত্র হত্যা, প্রতারণা, ধর্ষন, অপহরণ সহ একাধিক মামলার আসামি সোহেল রানার বিরুদ্ধে গ্ৰেফতারী পরোয়ানা জারি করেছে আদালত।
আদালত প্রতিবেদক:- বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলা সহ প্রায় ১৪টি মামলার পলাতক ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি তথাকথিত যুবদল পরিচয়ধারী চিহ্নিত প্রতারক ও আন্তর্জাতিক বাটপার সোহেল রানার বিরুদ্ধে অপহরণ মামলায় গ্ৰেফতারী পরোয়ানা জারি করেছে বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফতুল্লা আমলী আদালতের বিচারক জনাব সাইফুল ইসলাম। সি আর মামলা নং ৪২৫/২৬ মামলায় মোট আসামি ৬ জন। তার মধ্যে ১ নং আসামি সোহেল রানার বিরুদ্ধে ওয়ারেন্ট বাকী ৫ জনের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন আদালত। আসামিদের মধ্যে রয়েছে সিদ্ধিরগঞ্জের চিহ্নিত প্রতারক ও ধর্ষন মামলার সাজাপ্রাপ্ত সহ একাধিক মামলার পলাতক আসামি আঃ হান্নান মিয়ার কুখ্যাত ছেলে আঃ মান্নান ও তার ভাই ইমতিয়াজ, কাশিপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ী নুর ইসলাম এর ছেলে জামাল ও সোহেল, মুখলেছুর রহমান ও রিয়াজ উদ্দিন। বাটপার সোহেল নিজেকে বিভিন্ন যায়গায় যুবদল পরিচয় দিয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসা করে থাকে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। সাম্প্রতিক জেলার দায়িত্বশীল এক নেতার সঙ্গে ছবি ভাইরাল হলে দুই বাটপার এর। সেই রেস কাটতে না কাটতেই এবার চিহ্নিত ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী ইমতিয়াজ ছবি পোস্ট করে বিভিন্ন মানুষের কাছে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। প্রশ্নঃ হলো এতো কিছুর পরও দায়িত্বশীল নেতারা কেন টাউড বাটপার, ধর্ষন মামলার সাজাপ্রাপ্ত, বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলার আসামি সহ একাধিক মামলার পলাতক আসামিদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করছে না? আর কত নিউজ প্রকাশিত হলে নেতারা ব্যবস্থা নিবেন? যাত্রা বাড়ী থানায় বৈষম্য বিরোধী ছাত্র হত্যা মামলা ৪৩(১১)২৫ এজাহার ভুক্ত পলাতক আসামি সোহেল, মান্নান, ইমতিয়াজ, তা ছাড়া ছিনতাই, অপহরণ, চাঁদাবাজি, ডাকাতি, প্রতারণা সহ আরো ১৩ টি মামলার আসামি। তার মধ্যে ৪ টি মামলায় গ্রেফতারী পরোয়ানা ইস্যু রয়েছে।
আপনার মতামত লিখুন :