
বিশিষ্ট ব্যবসায়ী বিসিবির দুই পদে বিজয়ী নারায়ণগঞ্জের মাসুদুজ্জামানকে অভিনন্দন জানিয়েছেন জেলা এলডিপির আহ্বায়ক কামাল প্রধান।
বিশেষ প্রতিনিধি:- বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নবগঠিত পরিচালনা পর্ষদে গুরুত্বপূর্ণ দুটি পদে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান। তিনি বিসিবির ‘মার্কেটিং ও কমার্শিয়াল কমিটি’র চেয়ারম্যান এবং দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় আসর ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগ’ (বিপিএল) গভর্নিং কাউন্সিলের ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন।
তার এই সাফল্যে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির শরীক দল বাংলাদেশ এলডিপির নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক ও সাবেক প্রতিদ্বন্দ্বী মেয়র, লেখক ও প্রকাশক কামাল প্রধান।
এক শুভেচ্ছা বার্তায় কামাল প্রধান বলেন, “মাসুদুজ্জামান নারায়ণগঞ্জের গর্ব। ক্রীড়াঙ্গনে তার দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা বিসিবি তথা দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যাবে। বিশেষ করে বিপিএলের মতো বড় আসর এবং বিসিবির মার্কেটিং বিভাগের দায়িত্ব পাওয়ায় আমরা আনন্দিত।” বাংলাদেশ এলডিপির প্রধান শরীক বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান জনাব এম এ বাসার ভাইয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
তিনি আরও বলেন, “আমরা আশা করি মাসুদুজ্জামান তার মেধা, সততা ও নিষ্ঠার মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন। আমরা তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন মেয়াদে দায়িত্ব পালনের সার্বিক সাফল্য কামনা করছি।”
আপনার মতামত লিখুন :