মাদক নির্মূলে কঠোর অবস্থানে এলাকাবাসী। প্রশ্ন রুখবে কে? 


staf reporter 2 প্রকাশের সময় : জুলাই ১০, ২০২৬, ৯:২৭ অপরাহ্ন /
মাদক নির্মূলে কঠোর অবস্থানে এলাকাবাসী। প্রশ্ন রুখবে কে? 

মাদক নির্মূলে কঠোর অবস্থানে এলাকাবাসী। প্রশ্ন রুখবে কে?

 

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ:

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে নারায়ণগঞ্জের বৃহত্তর ডি.এন. রোড পঞ্চায়েত কমিটি ও স্থানীয় যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন ও বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) জুমার নামাজের পর বাইতুল মাহফুজ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়ে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও বিপুল সংখ্যক এলাকাবাসী অংশগ্রহণ করেন। তবে ডিএন রোড নন্দী পাড়ায় নাম মাত্র পঞ্চায়েত কমিটির কথা থাকলেও বাস্তবে এখন পর্যন্ত কোনো পঞ্চায়েত কমিটি নেই যা বহু বছর আগেই বিলুপ্ত হয়ে গেছে। যার ফলে মাদক ব্যবসায়ী ও মাদক সেবন কারীরা প্রকাশ্যে হরহামেসেই অপরাধ সংঘটিত করার সাহস পাচ্ছে। সবচেয়ে বড় কথা হলো আজকে যারা মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে তাদের মধ্যে অনেকেই মাদক সেবন কারী এবং মাদক ব্যবসায়ী। আজকে যদি পঞ্চায়েত কমিটি থাকতো তাহলে সেই কমিটির মাধ্যমে সব সামাজিক বিচার ও অপরাধীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া যেতো।

 

মিছিলে উপস্থিত হয়ে সাবেক ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শফিউদ্দিন প্রধান বলেন, “মাদকের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। মাদক ব্যবসায়ী ও মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা হবে। একটি মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

 

ব্যবসায়ী শেখ শাহিন বলেন, “এই এলাকায় যারা মাদক ব্যবসা করেন, তাদের আমরা হাতে-নাতে ধরতে পারলে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেব। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর।”

এ সময় স্থানীয় নেতৃবৃন্দ মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

মিছিলে আরও উপস্থিত ছিলেন নাছির শেখ, রায়হান প্রধান, রফিকুল ইসলাম, ইদ্রিসসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন আরও জোরদার করতে হবে।