বিসিকের নতুন চেয়ারম্যান কে মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা অভিনন্দন


staf reporter 2 প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ১১:০৭ অপরাহ্ন /
বিসিকের নতুন চেয়ারম্যান কে মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা অভিনন্দন

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান হিসেবে বেনজীর আহমেদ টিটো এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা।

 

বৃহস্পতিবার (২৩ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।

 

বিবৃতিতে সাখোওয়াত ইসলাম রানা বলেন “বেনজীর আহমেদ টিটো একজন অত্যন্ত যোগ্য ও দক্ষ ব্যক্তিত্ব। বিসিকের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে তার নিয়োগ অত্যন্ত সময়োপযোগী। আমরা আশাবাদী, তার সুযোগ্য নেতৃত্বে দেশের ক্ষুদ্র ও কুটির শিল্প খাত আরও গতিশীল হবে এবং উদ্যোক্তারা নতুন দিগন্তের সন্ধান পাবেন। আমি তার উত্তরোত্তর সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করছি।”

 

উল্লেখ্য যে, সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বেনজীর আহমেদ টিটোকে এক বছরের জন্য বিসিকের চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদানের তথ্য জানানো হয়।

 

তার এই নতুন কর্মমেয়াদে বিসিকের প্রাতিষ্ঠানিক কার্যক্রম আরও বেগবান হবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আশা প্রকাশ করেছেন। এ লক্ষ্যেই নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের  এই শীর্ষ নেতা তাকে শুভকামনা জানিয়ে রাজপথের সহযোদ্ধা ও সুধীসমাজের পক্ষ থেকে একাত্মতা পোষণ করেন।