বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান মামুন হাসানকে সাখোওয়াত ইসলাম রানা


staf reporter 2 প্রকাশের সময় : জুলাই ২৪, ২০২৬, ১১:২৭ অপরাহ্ন /
বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান মামুন হাসানকে সাখোওয়াত ইসলাম রানা

বাংলাদেশ জুট করপোরেশনের (বিজেএমসি) নবনিযুক্ত চেয়ারম্যান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং জাতীয়তাবাদী যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মামুন হাসানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর সেচ্ছাসেবক দলের আহবায়ক সাখাওয়াত ইসলাম রানা

‎এক শুভেচ্ছা বার্তায় সাখোওয়াত ইসলাম রানা  বলেন, দেশের গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হিসেবে মামুন হাসানের নিয়োগে তিনি আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, মামুন হাসানের দক্ষ নেতৃত্ব, সততা ও দীর্ঘ রাজনৈতিক-সাংগঠনিক অভিজ্ঞতার মাধ্যমে বিজেএমসি আরও গতিশীল হবে এবং দেশের পাটশিল্পের উন্নয়ন ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎শুভেচ্ছা বার্তায় রানা নবনিযুক্ত চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।

‎উল্লেখ্য, সরকার বাংলাদেশ জুট করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান হিসেবে মামুন হাসানকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।