
রংপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে বোরকা পরে পালিয়ে যাবার সময় জনতার হাতে ধর্ষক আটক
রংপুর প্রতিনিধি: রংপুরের মিঠাপুকুরে প্রতিবন্ধী ১ কিশোরীকে ধর্ষণ করে বোরকা পরে পালানোর সময় স্থানীয় জনতা ধর্ষককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
আজ (১৯ মার্চ) বুধবার
সকালে আটককৃত অভিযুক্তকে আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিদ্যালয়ে প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির শারীরিক প্রতিবন্ধী এক শিক্ষার্থীকে একা পেয়ে জোরপূর্বক ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে শাহ আলম (৪০)। পরে ওই কিশোরীর কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেয়। মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগীকে উদ্ধার করে মেডিকেল পাঠায়।
এ ঘটনায় ওই শিক্ষার্থীর বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
এদিকে এ ঘটনাটি জানাজানি হলে পালিয়ে যায় ধর্ষক। গত রাত ৯টার দিকে বোরকা পরে পালানোর সময় ধর্ষক শাহ আলমকে (৪০) মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ি এলাকায় আটক করে স্থানীয় লোকজন। পরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে তারা।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, রাতেই অভিযুক্ত শাহ আলমকে গ্ৰেফতার করে আজ সকালে আদালতে প্রেরণ হয়েছে।
আপনার মতামত লিখুন :