এনায়েতনগর বিএনপি নেতা মজিবুর রহমানের মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোক বার্তা


Staff Reporter প্রকাশের সময় : এপ্রিল ৩, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন /
এনায়েতনগর বিএনপি নেতা মজিবুর রহমানের মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোক বার্তা

এনায়েতনগর বিএনপি নেতা মজিবুর রহমানের মৃত্যুতে অধ্যাপক মামুন মাহমুদ এর শোক বার্তা

ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মজিবুর রহমান (৬০) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজেউন। আজ ০৩/০৪/২০২৫ইং তারিখ বৃহস্পতিবার আকস্মিক অসুস্থ হলে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

০৩/০৪/২০২৫ইং তারিখ গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, “জনাব মজিবুর রহমান ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র একজন নিষ্ঠাবান, আদর্শবান ও ত্যাগী নেতা। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে তাঁর যথেষ্ট সহসী অংশগ্রহণ ছিলো। তাঁর অকস্মাৎ মৃত্যুতে দল একনিষ্ঠ এক কর্মীকে হারালো, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান।