রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের উদ্যোগ, ৭০০ পরিবারে স্বস্তি


Staff Reporter প্রকাশের সময় : অগাস্ট ২০, ২০২৫, ১:২৪ অপরাহ্ন /
রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের উদ্যোগ, ৭০০ পরিবারে স্বস্তি

রূপগঞ্জে জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের উদ্যোগ, ৭০০ পরিবারে স্বস্ত


‎স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জঃ
‎নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের খালগুলো দীর্ঘদিন ধরে দখল ও ভরাটের কারণে পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। অপরিকল্পিত বর্জ্য ফেলার ফলে এসব খাল অচল হয়ে পড়ায় সাম্প্রতিক বর্ষণে এলাকায় পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। এতে বহু পরিবার মারাত্মক দুর্ভোগে পড়েছে।

‎এই পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার (১৯ আগস্ট) উপজেলা প্রশাসনের উদ্যোগে দুটি শ্যালো পাম্প বসানো হয়। প্রতিটি পাম্প মিনিটে প্রায় চার হাজার লিটার পানি সরিয়ে নিতে সক্ষম হওয়ায় অন্তত সাতশ পরিবার সরাসরি উপকৃত হবে বলে জানানো হয়।

‎এদিন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সরেজমিনে জলাবদ্ধতা কবলিত এলাকা ঘুরে দেখেন। তিনি ভুক্তভোগীদের খোঁজখবর নেন এবং প্রায় দেড় হাজার পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি চিনি, এক লিটার ভোজ্যতেল ও নিত্যপ্রয়োজনীয় মশলা দেওয়া হয়।

‎জেলা প্রশাসক  বলেন, “খাল রক্ষা ও দূষণ প্রতিরোধে প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড একসাথে কাজ করছে। স্থানীয় জনগণের অংশগ্রহণ ছাড়া এ উদ্যোগ সফল হবে না।

‎এছাড়া রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভা, গোলাকান্দাইল ও মুড়াপারা ইউনিয়নের জন্য ২৫ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

‎পরে জেলা প্রশাসক গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত সেমি পাকা ঘর, দক্ষিণ ঈদগাহ মাঠের বাউন্ডারি ওয়াল এবং পূর্বগ্রাম বহুমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন পাঠাগারের উদ্বোধন করেন। এ উপলক্ষে শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও স্কুলব্যাগ তুলে দেওয়া হয়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “শিক্ষার পাশাপাশি সততা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমই একজনকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বিশিষ্ট ব্যবসায়ী নুরুজ্জামান খান, সরকারি কমিশনার (ভূমি) পূর্বাচল রাজস্ব সার্কেল ও রূপগঞ্জ, পানি উন্নয়ন বোর্ড নারায়ণগঞ্জের প্রধান নির্বাহী প্রকৌশলী, গোলাকান্দাইল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।