সিদ্ধিরগঞ্জে গোদনাইল চৌধুরী বাড়ী নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি‘র ৩১ দফার লিফলেট বিতরন ও উঠান বৈঠক অনুষ্ঠিত 


Staff Reporter প্রকাশের সময় : অক্টোবর ১৭, ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন /
সিদ্ধিরগঞ্জে গোদনাইল চৌধুরী বাড়ী নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি‘র ৩১ দফার লিফলেট বিতরন ও উঠান বৈঠক অনুষ্ঠিত 

সিদ্ধিরগঞ্জে গোদনাইল চৌধুরী বাড়ী নাসিক ৮নং ওয়ার্ড বিএনপি‘র ৩১ দফার লিফলেট বিতরন ও উঠান বৈঠক অনুষ্ঠিত

সোহেলরানা নারায়ণগঞ্জ:

সিদ্ধিরগঞ্জ গোদনাইল চৌধুরী বাড়ি এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণে ৩১ দফার প্রচার-প্রচারণায় নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহসপতিবার (১৬ অক্টোবর) বিকালে গোদনাইল নাসিক ৮নং ওয়ার্ডের বৌ বাজার শান্তি নগর এলাকায় ৮নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ -৩ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক মামুন মাহমুদের পক্ষে ধানের শীষের জন্য এ উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। পরে উঠান বৈঠকটি ষেস করে বৌ বাজার এলাকা থেকে লিফলেট বিতরণ শুরু করে কেনেল পাড় এসে শেষ হয়।

নাসিক ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন শেখ সভাপতিত্বে এবং নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদলের সাধারণ সম্পাদক গাজী সেলিমের সঞ্চালনায় ।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক জননেতা অধ্যাপক মামুন মাহমুদ ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাসুম প্রধান, সাংগঠনিক সম্পাদক, ৮ নং ওয়ার্ড বিএনপি,অকিল উদ্দিন ভূঁইয়া, সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি,রিয়াজুল ইসলাম রিয়াজ, সদস্য নারায়ণগঞ্জ জেলা বিএনপি,লিয়াকত আলী লেকু,সাধারণ সম্পাদক, ১০ নং ওয়ার্ড বিএনপি,মোহাম্মদ বাবুল প্রধান, সভাপতি, ৯ নং ওয়ার্ড বিএনপি,মাসুদুর রহমান মাসুদ, আওলাদ হোসেন সহ সভাপতি ৮ নং ওয়ার্ড বিএনপি,মোসলেহা কামাল সাবেক সভানেত্রী, নারায়ণগঞ্জ জেলা মহিলা দলসহ বিএনপি অঙ্গসংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।