
সিদ্ধিরগঞ্জে সাংবাদিকদের সাথে অধ্যাপক মামুন মাহমুদের মত বিনিময় সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ থেকে সোহেলরানা:
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ -৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে দায়িত্বরত সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন। শনিবার (১৮ অক্টোবর) বাদ যোহর তাজমহল চাইনিজ রেষ্টুরেন্টে উক্ত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মত বিনিময় সভায় অধ্যাপক মামুন মাহমুদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আমি আপনাদের সাথে এভাবে বসার সুযোগ পাইনি। আপনারা আপনাদের লেখনির মাধ্যমে রাজপথে আমাদের আন্দোলন সংগ্রাম তুলে ধরেছেন।
আমি আপনাদের ভাই আপনারা আমাদের ভাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নারায়ণগঞ্জ -৩ আসন থেকে নির্বাচন করতে ইচ্ছুক। সীমানা নির্ধারণ হওয়ার আগে সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লা থানা নিয়ে নারায়ণগঞ্জ -৪ সংসদীয় আসন ছিলো।
তখন আমি ঐ আসনেও নির্বাচনী প্রচার প্রচারণা করেছি। তাই দল আমাকে যেই আসন থেকে মনোনয়ন দেয় আমি সেই আসন থেকে নির্বাচন করতে ইচ্ছুক। এসময় তিনি সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে মত বিনিময় সভা সমাপ্তি করে।
আপনার মতামত লিখুন :