কুতুবদিয়ায় অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৫ জেলে


Staff Reporter প্রকাশের সময় : মার্চ ২২, ২০২৬, ১১:১৭ অপরাহ্ন /
কুতুবদিয়ায় অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৫ জেলে

কুতুবদিয়ায় অবৈধ ট্রলিং বোট জব্দ, আটক ৫ জেলে

 

স্টাফ রিপোর্টার কক্সবাজারঃ কক্সবাজারের কুতুবদিয়ায় কোস্ট গার্ডের অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও বিপুল পরিমাণ জ্বালানিসহ ৫ জন জেলেকে আটক করা হয়েছে।

রোববার (২২ মার্চ ২০২৬) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন ভোররাত ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন কুতুবদিয়া কর্তৃক উপজেলার উজানটিয়া খাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়।

পরে বোটটিতে তল্লাশি চালিয়ে প্রায় ১২ লাখ টাকা মূল্যের ৪টি ট্রলিং জাল, ৫ হাজার ২০০ লিটার ডিজেল ও ২৫০ পিস বরফ উদ্ধার করা হয়। এ সময় বোটে থাকা ৫ জন জেলেকে আটক করা হয়।

জব্দকৃত ট্রলিং বোট, জাল, ডিজেল ও আটক জেলেদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় কোস্ট গার্ড।

মৎস্য সম্পদ রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তা।