
দক্ষিণ রাঢ়ীকান্দি আইডিয়াল একাডেমি কিন্ডারগার্টেনে টেলেন্টপুলে বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা
মতলব উত্তর ব্যুরোঃ চাঁদপুরের মতলব উত্তর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজীর সৌজন্যে দক্ষিণ রাঢ়ীকান্দি আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষার্থীদের মাঝে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
২৮ মার্চ শনিবার স্কুল প্রাঙ্গনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ আলী সরকার।
পবিত্র কোরআন থেকে তেলোয়াত করার মাধ্যমে ও জাতীয় সংগীত পরিবেশন করে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সুচনা করা হয়। দক্ষিণ রাঢ়ীকান্দি আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১১ জন শিক্ষার্থীকে এবং সকল শিক্ষকদের সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এছাড়াও অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন শিক্ষকরা।
সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মমিনুল ইসলাম সরকার, সহ সাধারণ সম্পাদক আসলাম খান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আনোয়ার হোসেন সরকার। সভাপতিত্ব করেন সমাজসেবক হাসান খান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন প্রধান শিক্ষক আশ্রাফুন নেছা। পরিচালনায় ছিলেন সোহাগ সরকার ও রামিম সরকার।
প্রধান অতিথি বলেন, এমন ছোট একটি স্কুল অথচ তাদের লেখাপড়ার মান খুবই ভালো। আমি এই শিক্ষা প্রতিষ্ঠানটির উত্তর উত্তর উন্নতি কামনা করছি। এই স্কুলের উন্নয়নের জন্য আমি সার্বিকভাবে পাশে থাকবো।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী বলেন, এই স্কুলটির পড়ালেখা ও পাঠদানের নিয়ম খুবই সুন্দর। তাই তাদের ফলাফল সন্তোষজনক। আমি ব্যক্তিগত পক্ষ থেকে আজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কৃত করলাম। আপনারাও যার যার সাধ্য অনুযায়ী প্রতিষ্ঠানটির পাশে থাকবেন।
আপনার মতামত লিখুন :