চট্টগ্রামের এসপি গুরুতর আহত: সরকারি বাংলোতে দুর্ঘটনা, হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর


Staff Reporter প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন /
চট্টগ্রামের এসপি গুরুতর আহত: সরকারি বাংলোতে দুর্ঘটনা, হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

চট্টগ্রামের এসপি গুরুতর আহত: সরকারি বাংলোতে দুর্ঘটনা, হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর

বিশেষ প্রতিবেদকঃ চট্টগ্রাম জেলা পুলিশের পুলিশ সুপার (এসপি) নাজির আহমেদ খান সোমবার (৩০ মার্চ) সকালে তাঁর সরকারি বাংলোর বাথরুমে হঠাৎ পড়ে গুরুতর আহত হন। নগরের সিআরবি এলাকায় অবস্থিত সরকারি বাংলোটিতে ঘটে এই দুর্ঘটনা। পরে উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে হেলিকপ্টারে ঢাকায় স্থানান্তর করা হয়।

পুলিশ সূত্র জানায়, পা পিছলে পড়ে আহত হওয়ার সঙ্গে সঙ্গে বাসার কর্মচারীরা দ্রুত তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানায়, এসপির বাম পা মারাত্মকভাবে ভেঙে গেছে এবং উন্নত চিকিৎসা প্রয়োজন।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অভিযান) সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ঢাকায় স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, সোমবার দুপুরের দিকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ ব্যবস্থায় হেলিকপ্টারে ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় পৌঁছে এসপি নাজির আহমেদ খানকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল (নিটোর)-এ ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।

একজন দায়িত্বশীল ও সৎ কর্মকর্তা হিসেবে নাজির আহমেদ খানের আকস্মিক দুর্ঘটনায় প্রশাসনসহ বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে। সহকর্মী, শুভানুধ্যায়ী ও প্রশাসনিক কর্মকর্তারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন।