যশোর ইনস্টিটিউটের নির্বাচন ২৪ এপ্রিল, দুইদিনে ৫০ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ


Staff Reporter প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন /
যশোর ইনস্টিটিউটের নির্বাচন ২৪ এপ্রিল, দুইদিনে ৫০ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

যশোর ইনস্টিটিউটের নির্বাচন ২৪ এপ্রিল, দুইদিনে ৫০ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ

 

যশোর জেলা প্রতিনিধি:-আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিতব্য যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদের ত্রিবার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহের দ্বিতীয় দিনে সোমবার পর্যন্ত ২০ পদের বিপরীতে ৫০ সম্ভাব্য প্রার্থী সংগ্রহ করেছে মনোনয়নপত্র।

আজ মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান শেষে জানা যাবে প্রতিদ্বন্দ্বী দুটি পরিষদের প্রার্থী তালিকা।
ঐতিহ্যমণ্ডিত, প্রাচীনতম এবং দেশের বৃহত্তম প্রতিষ্ঠান যশোর ইনস্টিটিউট। পরিচালনা পরিষদের এই নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে প্রতিষ্ঠান প্রাঙ্গণ।

জেলা সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাণকেন্দ্র টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চ ঘিরে এখন গুণীজনদের ব্যাপক উপস্থিতিতি ।
নির্বাচনে দুইটি পরিষদে হবে প্রতিদ্বন্ধিতা। সকলের কাছেই সুপরিচিত এবং ব্যক্তিত্বসম্পন্ন এজেডএম সালেক ও মুস্তাক হোসেন শিম্বা পৃথক দুইটি পরিষদের নেতৃত্ব দেবে বিষয়টি এক প্রকার নিশ্চিত।
তবে উভয় পক্ষই ২০ সদস্যের পরিষদের তালিকা চূড়ান্ত করছে কিছুটা গোপনীয়তার সাথে।
১৮শ ৭৯ জন জীবন সদস্যসহ মোট ৩ হাজার ২৯ জন ভোটার নির্বাচিত করবে প্রতিষ্ঠানটির আগামী নেতৃত্ব। জেলা প্রশাসক পদাধিকার বলেই থাকবেন সভাপতি। নির্বাচিত পরিষদ প্রধানই সাধারণ সম্পাদকের পদে অধিষ্ঠিত হবেন।

মনোনয়নপত্র জমাদান শেষ হবে আজ রাত আটটায়। ২ থেকে ৫ এপ্রিল মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বিকেলে প্রকাশিত হবে বৈধ প্রার্থীর তালিকা। ৭ থেকে ৯ এপ্রিল আপত্তি দাখিল এবং ১২ এপ্রিল নিষ্পত্তিকরণ। ১৩ এপ্রিল প্রকাশিত হবে বৈধ্য প্রার্থী তালিকা।

মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় ১৫ এপ্রিল রাত আটটা এবং চূড়ান্ত করতে তালিকা প্রকাশ ১৬ এপ্রিল।#