
( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে০৪ (চার) কেজি গাঁজা, ৩০ পুড়িয়া হেরোইন সহ ০৪ জন মাদক কারবারি গ্রেফতার ও ওয়ারেন্ট মূলে ০৪ জন মোট ০৮ জন গ্রেফতার করা হয় ।
নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জনাব মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ একটি চৌকস আভিযানিক দল বৃহস্পতিবার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ০৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
।আটককৃতরা হলেন: – ১। মোঃ মামুন (৪৮), পিতা- মৃত আব্দুল গনি, মাতা- মমতাজ বেগম, সাং- পূর্বপাড়া, বড়শালগড়, থানা- দেবীদ্বার, জেলা- কুমিল্লা, ২। মোঃ মাসুদ (৩৫), পিতা- আলী নুর, মাতা- খোরশেদা বেগম, সাং- তালতলা, মিজমিজি, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৩। মোঃ মনির হোসেন (৪২), পিতা- মোঃ শামসুদ্দিন, মাতা- হাজেরা বেগম, সাং- মিজমিজি পূর্ব পাড়া (পাগলাবাড়ী), থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ, ৪। আমান (২৫), পিতা- মৃত লোকমান হোসেন, সাং- পূর্ব এনায়েত নগর, থানা- সিদ্ধিরগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের হেফাজত হতে ০৪ (চার) কেজি গাঁজা, ৩০ পুড়িয়া হেরোইন উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০২ (দুই)টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
ও ওয়ারেন্ট মূলে ০৪ (চার) জন আসামী- ৫। মোসাঃ ইয়ানুর বেগম (৪৩), স্বামী-মোঃ মোসলেম উদ্দিন, ৬। মোঃ রতন ফরাজী (৪৫), পিতা-মৃত শামসুল হক ফরাজী, ৭। মোঃ কারিফ উদ্দিন (২৪), পিতা-মোঃ মোসলেম উদ্দিন, ৮। মোঃ মোসলেম উদ্দিন (৫৩), পিতা-মৃত শামসুল হক ফরাজী, সর্বসাং-জালকুড়ি, পূর্ব খিলপাড়া,
থানা-সিদ্ধিরগঞ্জ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল বারিক জানান মাদক বিক্রেতা, মাদকসেবী, চোর ও চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামিদে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়েছে।
আপনার মতামত লিখুন :