
মতলব উত্তরে বিভিন্ন আড়ং ও বাজারে অভিযানে ৮০০ কেজি জাটকা ও পাঙ্গাসের পোনা মাছ জব্ধ
চাঁদপুর থেকে বিশেষ প্রতিনিধিঃ চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ধরে বিভিন্ন মাছের আড়ত ও বাজারে বিক্রির ৮০০ কেজি জাটকা ও পাঙ্গাসের পোনা মাছ জব্ধ করে এতিমখানায় ও দুস্থদের মাঝে বিতরন করা হয়।
আটককৃত অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
রবিবার (৫ এপ্রিল) সকালে এই অভিযানের বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন মতলব উত্তর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস।
অভিযান পরিচালনাকারী মৎস্য বিভাগ জানায়,
জাটকা রক্ষা অভিযান-২০২৬ এর আওতায় ৫এপ্রিল ভোর ৫ হতে সকাল ৯ পর্যন্ত বাবুরবাজার আড়ৎ, এখলাশপুর আড়ৎ, ছেংগারচর বাজরে অভিযান পরিচালনা করে ১জন আসামী, ৮০০ কেজি জাটকা ও পাঙ্গাসের পোনা মাছ জব্ধ করা হয় ও এতিমখানায় ও দুস্থদের মাঝে বিতরন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নিবার্হী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মতলব উত্তর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মোঃ আনোয়ার হোসেন ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
ইলিশের পোনা জাটকা সংরক্ষণ এবং ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মার্চ-এপ্রিল এই দুই মাস চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত পদ্মা-মেঘনা নদীর প্রায় ৭০ কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করেছে সরকার।
এই সময়ে ইলিশসহ সব ধরনের মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুদ ও পরিবহণ সম্পূর্ণ নিষিদ্ধ। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অর্থদণ্ড ও কারাদণ্ডের বিধান রয়েছে এবং জাটকা রক্ষায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এমন অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :