
সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজির অভিযোগে ১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সালাউদ্দিন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, সিদ্ধিরগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদকে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) তাকে থানায় ডাকার পর সে নিজে অটোতে করে থানায় চলে যান তারপর তাকে আটক করা হয় এবং পরবর্তীতে সংশ্লিষ্ট মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে একটি চাঁদাবাজির অভিযোগ দায়ের করা হয়েছিল।
উক্ত অভিযোগের প্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) এসআই মিজানুর রহমান তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় তলব করেন।
থানায় উপস্থিতি হওয়ার পর তাকে আটক করে
বিএনপি’র দলীয় সূত্রে জানা যায়, থানা থেকে একটি ফোন আসার পর সালাউদ্দিন আহমেদ নিজে থেকেই একটি অটোরিকশা যোগে দ্রুত সিদ্ধিরগঞ্জ থানায় উপস্থিত হন।
থানায় যাওয়ার পর তদন্ত কর্মকর্তা তার বিরুদ্ধে থাকা চাঁদাবাজির সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন।
প্রাথমিক সত্যতা ও অভিযোগের গুরুত্ব বিবেচনা করে পুলিশ তাকে হাজতখানায় নেওয়ার নির্দেশ দেয়।
পুলিশের বক্তব্য তদন্তকারী কর্মকর্তা মিজানুর রহমান জানান, চাঁদাবাজির অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থেই তাকে আটক করা হয়েছে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, তাই যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেই তাকে নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় সালাউদ্দিন আহমেদের মতো একজন স্থানীয় নেতার এমন আকস্মিক আটকের ঘটনায় এলাকায় ও দলীয় নেতাকর্মীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি ইতিপূর্বে পরীক্ষার্থীদের যানজট নিরসনে স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আলোচনায় এসেছিলেন।
তবে চাঁদাবাজির এই অভিযোগের বিষয়ে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।
বর্তমানে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে থানা সূত্রে নিশ্চিত করা হয়েছে।
আপনার মতামত লিখুন :