এসএসসি পরীক্ষার্থীদের সেবায় রোদ বৃষ্টি উপেক্ষা করে সিদ্ধিরগঞ্জ পুলে বিএনপি নেতা সালাউদ্দিনের স্বেচ্ছাসেবক দল


Staff Reporter প্রকাশের সময় : এপ্রিল ২৮, ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন /
এসএসসি পরীক্ষার্থীদের সেবায় রোদ বৃষ্টি উপেক্ষা করে সিদ্ধিরগঞ্জ পুলে বিএনপি নেতা সালাউদ্দিনের স্বেচ্ছাসেবক দল

এসএসসি পরীক্ষার্থীদের সেবায় রোদ বৃষ্টি উপেক্ষা করে সিদ্ধিরগঞ্জ পুলে বিএনপি নেতা সালাউদ্দিনের স্বেচ্ছাসেবক দল

নিজস্ব প্রতিবেদকঃ সিদ্ধিরগঞ্জ: চলমান এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাসিক ১নং ওয়ার্ড বিএনপি ।

সংসদ সদস্য আজাহারুল ইসলাম মান্নানের নির্দেশে এবং ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদের তত্ত্বাবধানে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় প্রতিদিন কাজ করে যাচ্ছেন একদল স্বেচ্ছাসেবক জন্য নিবেদিতপ্রাণ কাজ করে যাচ্ছেন এই স্বেচ্ছাসেবক দল।

যানজট নিরসনে অক্লান্ত পরিশ্রম করে
পরীক্ষার প্রথম দিন থেকেই সিদ্ধিরগঞ্জ পুলের মতো ব্যস্ততম এলাকায় রোদ-বৃষ্টি উপেক্ষা করে ১০ জন স্বেচ্ছাসেবক সামাজিক কাজে নিয়োজিত রয়েছেন।
পরীক্ষার্থীরা যাতে সঠিক সময়ে কেন্দ্রে পৌঁছাতে পারে এবং কোনো প্রকার যানজটের কবলে না পড়ে,
সেই লক্ষ্যেই তারা নিরলসভাবে ট্রাফিক নিয়ন্ত্রণে সহায়তা করছেন ।

স্থানীয়রা জানান, এই উদ্যোগের ফলে সাধারণ পথচারী ও পরীক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই দুর্ভোগ কমেছে। এ সময় যানজট নিরসন নিয়ে নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদের সুযোগ্য পুত্র আমির হামজা কায়সার তার বক্তব্য তিনি বলেন ।

“আমাদের নেতা নারায়ণগঞ্জ ৩ আসনের এমপি আজাহারুল ইসলাম মান্নান এবং আমার বাবা ১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদের নির্দেশনায় আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছি। পরীক্ষার্থীরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। তারা যেন কোনো দুশ্চিন্তা যানজট ছাড়াই কেন্দ্রে পৌঁছাতে পারে, সেটি নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।

এসএসসি পরীক্ষার শেষ দিন পর্যন্ত আমাদের এই স্বেচ্ছাসেবক কর্মীরা মাঠে সক্রিয় থাকবে। এবং কার্যক্রম চলমান থাকবে এই কার্যক্রমটি ১নং ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এবং শিক্ষার্থীদের সহায়তায় এই স্বেচ্ছাসেবী কার্যক্রম এসএসসি পরীক্ষার শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে। রাজনৈতিক কর্মসূচির বাইরে এমন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে খুশি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।