
ঢাকা অভিমুখে সিদ্ধিরগঞ্জ বিএনপি’র বিশাল মিছিল: মহান মে দিবসে জনসমুদ্রে যোগাদান
নিজস্ব প্রতিবেদকঃ মহান মে দিবস উপলক্ষে রাজধানী ঢাকায় আয়োজিত বিশাল র্যালিতে নেতাকর্মীদের ঢল নেমেছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের আহবানে সাড়া দিয়ে এই কর্মসূচিতে যোগ দেয় লাখো শ্রমজীবী ও সাধারণ মানুষ।

এই কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র উদ্যোগে এক বিশাল মিছিল ঢাকার কেন্দ্রীয় র্যালিতে অংশগ্রহণ করে।
মিছিলটির নেতৃত্বে ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সদস্য সচিব মোঃ শাহ আলম হীরা।
উক্ত র্যালিতে আরও উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল।
এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানা ও ৫ নং ওয়ার্ড বিএনপি’র বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার ও ফেস্টুন হাতে মিছিলে যোগ দেন।
নেতৃবৃন্দ জানান, মহান মে দিবসের এই ঐতিহাসিক দিনে শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করার পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করতেই তাদের এই সুসংগঠিত অংশগ্রহণ।
ঢাকা অভিমুখে যাত্রাকালে নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ।
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র নেতৃবৃন্দ র্যালি শেষে জানান, সাধারণ মানুষের অধিকার আদায় এবং দলের যেকোনো কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে তারা সর্বদা রাজপথে ঐক্যবদ্ধ রয়েছেন।
আপনার মতামত লিখুন :