
সাজাপ্রাপ্ত ও বিভিন্ন অপরাধের অভিযোগে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে মান্নানকে।
বিশেষ প্রতিনিধি: গনমাধ্যমের অবাধ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে গঠিত হয়েছিল নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাব। দীর্ঘ সময় ধরে একনায়কতন্ত্র ও মনগড়া ভাবে অনলাইন প্রেসক্লাব পরিচালনা করে আসছে আঃ মান্নান। অশিক্ষিত মূর্খ কিছু লোক নিয়ে নিজের বলয়ের রাখার চেষ্টা চালাচ্ছিলেন মান্নান। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এড শাহ আলি পিন্টু সহ একাধিক মুল ধারার সাংবাদিক মান্নান কে অনেক আগেই বহিষ্কার করেছে অর্থনৈতিক কেলেংকারির অভিযোগে। কিন্তু সাম্প্রতিক কিছু কিছু ভুয়া ফেসবুক আইডিতে আঃ মান্নান ভূঁইয়া নিজেকে অনলাইন প্রেসক্লাবের সভাপতি দাবি করে আসছে। অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতারা আজ এক জরুরী সভায় মিটিং ডাকেন এবং সেই মিটিং এ আঃ মান্নান ভূঁইয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাংবাদিক লেখক ও কলামিস্ট জনাব এমদাদ খাঁন, প্রতিষ্ঠাতা সদস্যদের দাবি আঃ মান্নান ভূঁইয়া তিনি ফৌজদারি মামলায় দন্ডিত ধর্ষন মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত,তা ছাড়া সংগঠনের পরিচয়ে বিভিন্ন যায়গায় প্রতারনা, চাঁদাবাজি, হত্যা সহ একাধিক মামলার আসামি। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী কোনো মোষ্ট ক্রিমিনাল বা ফৌজদারি অপরাধে দণ্ডিত এমন কেউ সদস্য থাকতে পারে না। মান্নানকে বহিস্কার করে ৫ সদস্যের একটি এডহক কমিটি ঘোষণা করা হয়েছে।আর মান্নান ভূঁইয়া কে নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে। যদি কোথাও মান্নান অনলাইন প্রেস ক্লাবের পরিচয় ব্যবহার করে তাহলে সাথে সাথে নিকটস্থ থানায় সোপর্দ করার অনুরোধ জানান এডহক কমিটির সদস্যরা। এডহক কমিটির সদস্য,ও জাসাস নেতা এনামুল হক বলেন আঃ মান্নান ভূঁইয়া একজন চিহ্নিত প্রতারক, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা, অসুস্থ ব্যক্তিকে আর্থিক অনুদান দেওয়ার কথা বলে প্রতারনার মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় মান্নান কে বহিষ্কার করা হয়েছে।তা ছাড়া বিভিন্ন অপরাধে যার বিরুদ্ধে প্রায় ১২ টি ক্রিমিনাল মামলা চলমান তাকে নিয়ে সংগঠনের ক্ষতি ছাড়া লাভ হবে না। এনামুল আরো বলেন খুব শীঘ্রই নারায়ণগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নির্বাচন দেওয়া হবে সেই লক্ষ্যে এডহক কমিটি কাজ করে যাচ্ছে। ২১ তারিখ বৃহস্পতিবার বিকেলে নগরীর প্রাণকেন্দ্র মিশন পাড়া এক জরুরী মিটিং এর মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
আপনার মতামত লিখুন :