মোহনপুরে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,


staf reporter 2 প্রকাশের সময় : মে ২২, ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন /
মোহনপুরে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন,

মোহনপুরে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

 

মোঃ ফয়সাল হোসেন, বিভাগীয় ব্যুরো প্রধান রাজশাহী:-

রাজশাহীর মোহনপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় পার্টনার কংগ্রেস বৃহস্পতিবার (২১ মে) সকাল থেকে দিন ব্যাপি উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। মোহনপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহিমা বিনতে আখতার এর সভাপতিত্বে প্রধান অতিথির ছিলেন রাজশাহী অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. মোঃ আজিজুর রহমান। রাজশাহী খামারবাড়ি কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন, রাজশাহী অঞ্চলের কৃষি অধিদপ্তরের পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার আব্দুল লতিফসহ,কংগ্রেসে বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, কৃষি সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি ও উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের কৃষি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। “পার্টনার” প্রকল্প কৃষক ও গ্রামীণ উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর কৃষক অফিসার কামরুল ইসলাম।