সিদ্ধিরগঞ্জে মক্কীনগরে ফার্নিচার মার্কেটে ভয়াবহ আগুণ, ১৪ টি দোকান পুড়ে ছাঁই


Staff Reporter প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন /
সিদ্ধিরগঞ্জে মক্কীনগরে ফার্নিচার মার্কেটে ভয়াবহ আগুণ, ১৪ টি দোকান পুড়ে ছাঁই

 

সিদ্ধিরগঞ্জে মক্কীনগরে ফার্নিচার মার্কেটে ভয়াবহ আগুণ, ১৪ টি দোকান পুড়ে ছাঁই

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ সিদ্ধিরগঞ্জে মক্কীনগরে ফার্নিচার মার্কেটে ভয়াবহ আগুণ, ১৪ টি দোকান পুড়ে ছাঁই হয়েগেছে৷ মঙ্গলবার দিবাগত রাত ৪ টায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে৷ কাচপুর মডার্ণ ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট দেড় ঘন্টা চেস্টা চালিয়ে বুধবার (২ এপ্রিল) সকাল সাড়ে ৫ টায় আগুন নিভাতে সক্ষম হয়৷

তবে আগুণের সূত্রপাত কিভাবে হয়েছে তা কেউ বলতে পারেনি৷ স্থানীয়রা জানায় রাত ৪ টার দিকে ফার্নিচার মার্কেটটিতে দাউ দাউ করে আগুণ দেখতে পান৷ এ সময় তারা কাচপুর ফায়ার সার্ভিসকে ফোন করলে তাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুণ নিয়ন্ত্রণে কাজ শুরু করে৷

তাৎক্ষণে আগুণে মার্কেটের ১৪ টি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়৷ এ সময় সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কর্মী, সিদ্ধিরগঞ্জ থানার এসআই মাসুদ সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত ছিলেন৷ স্থানীয়রাও ফায়ার সার্ভিসকর্মীদের সহযোগিতায় এগিয়ে আসেন৷ কিভাবে আগুণের সূত্রপাত হয়েছে এবং মার্কেটের কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্ত ছাড়া কিছুই বলতে পারছেনা ফায়ার সার্ভিস এর কাচপুর মডার্ণ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ জাহাঙ্গীর আলম৷