
সিদ্ধিরগঞ্জের মাদক ব্যবসায়ি জসিমের অন্যতম সহযোগী অয়ন সহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের একাধিক মামলার আসামি পেশাধার ছিনতাইকারী ও চিহ্নিত মাদক ব্যবসায়ি জসিমের অন্যতম সহযোগী একাধিক মামলার আসামি মোঃ সালমান ওরফে অয়ন ও মোঃ রফিকুল ইসলাম নামে দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের হেফাজতে থাকা ৯৭৫ পিছ ইয়াবার ট্যাবলেট ও একটি অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়।
তবে একটি সুত্র নিশ্চত করেছেন মাদক পাচার করার সময় ব্যবহৃত অ্যাপাচি মোটরসাইকেলটি মদকের ডিলার জসিমের।
রবিবার রাতে সিদ্ধিরগঞ্জের পাগলাবাড়ি ক্যানেলপাড় ভাই ভাই চুন কারখানার সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ সালমান (২৪) ওরফে অয়ন ও মোঃ রফিকুল ইসলাম (৩৪) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ শাহিনূর আলম। সোমবার (২১ এপ্রিল) দুপুরে মাদক মামলায় তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার এস.আই গাজী মাহতাব উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল মিজমিজি পাগলাবাড়ি ক্যানেলপাড় ভাই ডাই চুন কারখানা একালায় অভিযান চালায়।
এ সময় রফিকুল ইসলাম ও সালমান নামে মাদক কারবারি দ্বয়কে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি করে হেফাজতে থাকা ৯৭৫ পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধার করে। এবং মাদকের কারবারে ব্যবহৃত একটি অ্যাপাচি মোটরসাইকেল জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী তারা মার্কেট এলাকার মোঃ ইসমাইল হোসেনের ছেলে এবং মোঃ সালমান একই থানার মিজমিজি পূর্ব পাড়া এালাকার মোঃ আমিনুল ইসলামের ছেলে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোঃ শাহিনূর আলম জানান, ৯৭৫ পিস ইয়াবার ট্যাবলেট উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তারকৃত মোঃ সালমান ওরফে অয়ন একাধিক মাদক মামলার আসামি, সিদ্ধিরগঞ্জের একাধিক মামলার আসামি পেশাধার ছিনতাইকারী ও চিহ্নিত মাদক ব্যবসায়ি জসিমের অন্যতম সহযোগী।
আপনার মতামত লিখুন :