সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া গরু সোনারগাঁ হতে উদ্ধার; ঘটনার সাথে জড়িত তিন চোর গ্রেফতার


Staff Reporter প্রকাশের সময় : জুলাই ৩, ২০২৫, ৬:১৩ অপরাহ্ন /
সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া গরু সোনারগাঁ হতে উদ্ধার; ঘটনার সাথে জড়িত তিন চোর গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া গরু সোনারগাঁ হতে উদ্ধার; ঘটনার সাথে জড়িত তিন চোর গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে চুরি হওয়া গরু সোনারগাঁও এলাকা হতে অভিযান চালিয়ে উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় ঘটনার সাথে জড়িত তিন চোরকে গ্রেফতার করা হয়েছে।

ভুক্তভোগী গরু মালিক আল আমিন (৩৫)। বুধবার (২ জুলাই) বিকেলে সোনারগাঁ উপজেলার গাংগুল কান্দি পাড়া এলাকা থেকে উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (৩ মে) বিষয়টি নিশ্চিত করে সিদ্ধিগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত হলো, সিদ্ধিরগঞ্জ থানাধীন ১নং ওয়ার্ডের মিজমিজি পাগলাবাড়ি এলাকার হারুনুর রশিদের ছেলে মো: সোহান(২০), একই ওয়ার্ডের মজিববাগ এলাকার জয়নাল বেপারীর ছেলে সৈকত(২৪) এবং চাঁদপুর জেলার মৃত স্বপন মিয়ার ছেলে মো: শুভ(২০)।

ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেছেন, গরুর মালিক একজন কসাই। সে সিদ্ধিরগঞ্জ পুলস্থ মজিব মার্কেটে গরুর ব্যবসা করেন। প্রতিদিনের মতো ১ জুলাইও পরদিন বিক্রির উদ্দেশ্যে গরু এনে মার্কেটের সামনের খালপাড়ে বেঁধে রেখে নিজের কাজকর্মে ব্যাস্ত ছিলেন। ওইসময় গরুর মালিকের ব্যস্ততার সুযোগে কৌশলে গরুটি চুরি করে নিয়ে যান।

পরে ভুক্তভোগী থানায় মামলা করার দুই ঘন্টার মধ্যে আমরা গরু উদ্ধার করার পাশাপাশি তিন চোরকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আসামিদের আদালতে পাঠানো হয়েছে।