নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম অনুষ্ঠিত


Staff Reporter প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন /
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৬ নং ওয়ার্ড বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ থেকে সোহেলরানাঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার ৬ নং ওয়ার্ড বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম কার্যক্রম বিতরণ করা হয়েছে।

মমঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে আইলপাড়া পুরাত থানা এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় আনুষ্ঠানিকভাবে বিএনপির প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য ফরম ৬নং ওয়ার্ড বিএনপি নেতৃবৃন্দের কাছে তুলে দেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।

সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ড বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ওয়াকিল উদ্দীন ভুঁইয়ার সভাপতিত্বে ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ,

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আহবায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম রিয়াজ,

স্বাগত বক্তব্য দিয়েছেন  ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, আরো বক্তব্য রাখেন নারায়নগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান মৃধা,থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আল মামুন, জেলা ও থানা এলাকার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।