
নারায়ণগঞ্জ থেকে সোহেলরানা:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে নাসিক ৪নং ওয়ার্ডে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ, গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ – ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মামুন মাহমুদের নির্দেশে নাসিক ৪নং ওয়ার্ডে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ, গণসংযোগ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
রবিবার (১২ অক্টোবর) বাদ আসর আম্বর পেপার মিল সংলগ্ন এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য রিয়াজুল ইসলাম।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কবির হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য অকিল উদ্দিন ভূইয়া, নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি গুলজার হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক মারুফ হোসেন, যুগ্ম সম্পাদক শাহিন, ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান খলিল শ্যামল, যুগ্ম সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সম্পাদক সম্রাট আকবর, ৫নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য ইমাম হোসেন বাদল,নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, যুবদল নেতা ইব্রাহিম, মহানগর ছাত্রদলের সাবেক সিফাতুর রহমান রাজুসহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন ।
আপনার মতামত লিখুন :