
নাসিক ৪নং ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ থেকে সোহেলরানা: ইকরা ইসলামি পাঠাগার ও সমাজ কল্যাণ সংস্হার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প -২০২৫ অনুষ্ঠিত। শনিবার (১৮ অক্টোবর) নাসিক ৪নং ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়েছে।
ইকরা ইসলামি পাঠাগারের সভাপতি নাসির উদ্দীন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও নারায়ণগঞ্জ -৩ আসনের এমপি প্রার্থী অধ্যাপক মামুন মাহমুদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম, আহবায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম, নাসিক ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি সিফাতুর রহমান রাজু, সহ সাধারণ সম্পাদক সম্রাট আকবর, ছাত্রদল নেতা আবির, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সোহরাব সহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা করে পদ্মা জেনারেল হাসপাতাল।
আপনার মতামত লিখুন :