
নাসিক ৬নং ওয়ার্ডে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ, গণসংযোগ ও ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে
নারায়ণগঞ্জ থেকে সোহেলরানা:
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ও নারায়ণগঞ্জ -৩ আসনের এমপি প্রার্থী নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদের নির্বাচনী প্রচারণায় নাসিক ৬নং ওয়ার্ডে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ, গণসংযোগ ও ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে আদমজী বিহারী ক্যাম্পের চেয়ারম্যান লেয়াকত হোসেনের সভাপতিত্বে ও ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন এর সঞ্চালনায় মশারী বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মামুন মাহমুদ।
এছাড়া আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম, অকিল উদ্দিন ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ সাস্হ্য বিষয়ক সম্পাদক কবির হোসেন, নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী মনির ,৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক কাজী মারুফ, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন ,৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শ্যামল, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান মৃধা, সদস্য জুয়েল, নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ সভাপতি রাজু,সহ সাধারণ সম্পাদক সম্রাট আকবর , ৭নং ওয়ার্ড বিএনপি নেতা মিন্টু সহ আরো অনেকে।
ডেঙ্গু প্রতিরোধে মশারী বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
আপনার মতামত লিখুন :