নারায়নগঞ্জে সাবেক এমপি গিয়াস উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণজয়ন্তীতে র‍্যালী ও সভা অনুষ্ঠিত


Staff Reporter প্রকাশের সময় : নভেম্বর ৮, ২০২৫, ১:৩৫ পূর্বাহ্ন /
নারায়নগঞ্জে সাবেক এমপি গিয়াস উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণজয়ন্তীতে র‍্যালী ও সভা অনুষ্ঠিত

নারায়নগঞ্জে সাবেক এমপি গিয়াস উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সুবর্ণজয়ন্তীতে র‍্যালী ও সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ থেকে সোহেলরানাঃ ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’- এর সুবর্ণজয়ন্তী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিনের নেতৃত্বে ঢল নামে বিএনপির নেতা-কর্মীদের।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের জেলার বিভিন্ন ইউনিট থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ট্রাক, বাস ও মোটর সাইকেলসহ বিভিন্ন ভাবে নেতা কর্মীরা বাদ্যযন্ত্রের তালেতালে র‍্যালীতে অংশগ্রহণ করেন।

সিদ্ধিরগঞ্জ পুল থেকে র‍্যালীটি শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দিয়ে সোনারগাঁও হয়ে সিদ্ধিরগঞ্জ পুলে এসে র‍্যালীটি সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন।
এসময় মুক্তিযোদ্ধা প্রজন্মদলের কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক ফয়সাল আহমেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের নারায়ণগঞ্জ মহানগরের সাবেক আহ্বায়ক গোলাম মোহাম্মদ কায়সার রিফাত, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি’র সভাপতি মাজেদুল ইসলাম, সহ-সভাপতি জিএম সাদরিল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হালিম জুয়েল, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন, থানা বিএনপির সভাপতি সাবেক সভাপতি আব্দুল হাই রাজু, মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম, থানা জাসাস এর আহ্বায়ক শামীম আহমেদ ঢালী, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের জিলানী হিরাসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।