সিদ্ধিরগঞ্জে নারী দিয়ে ব্ল্যাকমেইলিং করে ফাঁসিয়ে যুবকদের নামে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মূল চক্রের হোতা আসলামকে গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী


Staff Reporter প্রকাশের সময় : জানুয়ারী ৫, ২০২৬, ১১:২৮ অপরাহ্ন /
সিদ্ধিরগঞ্জে নারী দিয়ে ব্ল্যাকমেইলিং করে ফাঁসিয়ে যুবকদের নামে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মূল চক্রের হোতা আসলামকে গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী

সিদ্ধিরগঞ্জে নারী দিয়ে ব্ল্যাকমেইলিং করে ফাঁসিয়ে যুবকদের নামে মামলা দিয়ে হয়রানি করার প্রতিবাদে মূল চক্রের হোতা আসলামকে গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‎সোমবার (৫ জানুয়ারী) দুপুরে সিদ্ধিরগঞ্জের শিমরাইল-আদমজী-চাষাঢ়া সড়কের আউলাবন এলাকায় রংধনু সিনেমা হল সংলগ্নে এ মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে ভুক্তভোগী ও এলাকাবাসী বলেন, আসলাম দীর্ঘদিন যাবৎ এলাকার নিরীহ মানুষ, ব্যবসায়ীদের ভয়-ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও যুবকদের নারী দিয়ে ফাঁসিয়ে ব্ল্যাকমেইলিং করে যুবকদের নামে মামলা দিয়ে হয়রানি করে আসছে। তাই সুষ্ঠু তদন্ত করে আসলামকে দ্রুত গ্রেফতারের দাবী জানান তারা ভুক্তভোগীর পরিবার ও এলাকাবাসী ।

‎ভুক্তভোগী মো. জাকির হোসেনের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন, ভুক্তভোগী চিটাগং রোডের ফল ব্যবসায়ী আনিস, জয়নাল, শার্ট-প্যান্ট ব্যবসায়ী মমিন, জুতা দোকানদার সেকান্দার, ডিম ব্যবসায়ী জামাল, শার্ট-প্যান্ট ব্যবসায়ী রাজন,রাবেয়া আক্তার ও সেলিমসহ এলাকার বিভিন্ন ভুক্তভোগী নারী পুরুষ অত্যাচারে অতিষ্ঠ ব্যক্তিপ্রমূখ।