
ব্রাহ্মণবাড়িয়া নিখোঁজ মাদ্রাসা ছাত্রকে কর্তৃপক্ষের নিকট হস্তান্তর
বিশেষ প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়াঃ ২৭ মার্চ সন্ধ্যা ০৭:০০ ঘটিকার সময় কাউতলি মোড়ে আনুমানিক আট বছর বয়সী একজন মাদ্রাসা ছাত্রকে এলোমেলো ঘোরাঘুরি করতে দেখে, উপস্থিত জনতা শিশুটিকে কাউতলি পুলিশ বক্সে ট্রাফিক পুলিশের নিকট হস্তান্তর করে।
কর্তব্যরত সার্জেন্ট মো: সারোয়ার আলম তুহিন তৎক্ষণাৎ শিশুটির সাথে কথা বলে তার পরিবার ও মাদ্রাসার শিক্ষক হাফেজ আমির উদ্দিনের সাথে যোগাযোগ করেন। পরবর্তীতে মাদ্রাসা শিক্ষক জনাব আমির উদ্দিন এর নিকট মাদ্রাসা ছাত্রকে হস্তান্তর করা হয়।
আপনার মতামত লিখুন :