
ব্লাড ক্যান্সার আক্রান্ত তাওহীদের চিকিৎসা সহায়তা করলেন বুবলী আক্তার
নিজস্ব প্রতিবেদক: ব্লাড ক্যান্সার আক্রান্ত তাওহীদের চিকিৎসা সহায়তা করলেন বুবলী যুব কল্যাণ সংস্থার চেয়ারম্যান বুবলী আক্তার।
নারায়ণগঞ্জের ১৪ বছর বয়সী তাওহীদকে উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য আর্থিক সহায়তাসহ পরবর্তীতে সরকারি ভাবে চিকিৎসা সহায়তা পাওয়ার সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন বুবলী আক্তার।
শুক্রবার (২৭ মার্চ) বিকেলে তাওহীদকে সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন বুবলী যুব কল্যাণ সংস্থার সদস্য সুবলী আক্তার, শিউলি বেগম ও মিনহাজ।
বুবলী আক্তার ব্লাড ক্যান্সারে আক্রান্ত তাওহীদের চিকিৎসার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। শিশু তাওহীদ ব্লাড ক্যান্সারে আক্রান্ত, তার চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রয়োজন।
আপনার মতামত লিখুন :