টঙ্গীতে পুলিশের জোরালো অভিযানে গ্রেফতার ১৭ জন


Staff Reporter প্রকাশের সময় : মার্চ ৩১, ২০২৬, ৭:১৩ অপরাহ্ন /
টঙ্গীতে পুলিশের জোরালো অভিযানে গ্রেফতার ১৭ জন

টঙ্গীতে পুলিশের জোরালো অভিযানে গ্রেফতার ১৭ জন

গাজীপুর প্রতিনিধিঃ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিনতাই ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে শিল্পনগরী টঙ্গীতে বিশেষ অভিযান চালিয়ে ১৭ জনকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ।

সোমবার (৩০ মার্চ) দিবাগত রাতে টঙ্গী বাজারসহ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মিলন গাজী, এনায়েত হোসেন ওরফে রাজু (২৮), বাবু (২৬), সিফাত (২৫), মেহেদী হাসান দিপু (২১), মঞ্জু (১৮), ইয়াছিন আরাফাত (১৮), সুমন মিয়া মোল্লা (১৮), মোসাদ্দিক (২১), মিজান আলী (২২), সাদিক হোসেন (১৮), নাসির আহম্মেদ শাফিন (২৪), শাহিরাজ খান আলিফ (২৩), সাজ্জাদ হোসেন (২২), আজিজুল ইসলাম (২০), ফয়সাল (১৯) ও রাকিব (২৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৩ জন চিহ্নিত ছিনতাইকারী, ১ জন পরোয়ানাভুক্ত আসামি এবং বাকি ১৩ জন সন্দেহভাজন মাদকসেবী।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে মঙ্গলবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।