ময়মনসিংহে অপরিকল্পিত নগরায়ণ, বাড়ছে ভূমি ব্যবহারে অসামঞ্জস্য


Staff Reporter প্রকাশের সময় : এপ্রিল ২, ২০২৬, ১:৩৬ অপরাহ্ন /
ময়মনসিংহে অপরিকল্পিত নগরায়ণ, বাড়ছে ভূমি ব্যবহারে অসামঞ্জস্য

ময়মনসিংহে অপরিকল্পিত নগরায়ণ, বাড়ছে ভূমি ব্যবহারে অসামঞ্জস্য

ময়মনসিংহ প্রতিনিধিঃময়মনসিংহ শহরে অনিয়ন্ত্রিত ও পরিকল্পনাহীন নগর সম্প্রসারণের ফলে ভূমি ব্যবস্থাপনায় গুরুতর অসামঞ্জস্য দেখা দিয়েছে। শহরের প্রান্তিক এলাকায় অপরিকল্পিত উন্নয়ন অবকাঠামোর ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে এবং সেবাদান ব্যয় বাড়াচ্ছে।

বিশেষজ্ঞদের মতে, আবাসিক, বাণিজ্যিক ও শিল্প এলাকার মধ্যে সুনির্দিষ্ট বিভাজনের অভাবে পরিবেশগত ও সামাজিক সমস্যা বাড়ছে। পাশাপাশি কৃষিজমি, খাল, বিল ও জলাভূমি দখল ও ভরাটের কারণে নগরের পরিবেশগত ভারসাম্য হুমকির মুখে পড়েছে।
যদিও জোনিং ও উন্নয়ন নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, তবে তার কার্যকর প্রয়োগ ও মনিটরিংয়ে ঘাটতি স্পষ্ট। এ পরিস্থিতি মোকাবেলায় একটি শক্তিশালী মাস্টার প্ল্যান প্রণয়ন, কঠোর ভূমি ব্যবহার জোনিং, পরিকল্পিত নগর সম্প্রসারণ এবং পরিবেশ সংরক্ষণমূলক উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।
এছাড়া, উন্নয়ন কার্যক্রমে শৃঙ্খলা আনতে ডিজিটাল মনিটরিং, উন্নয়ন নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদারের আহ্বান জানানো হয়েছে।