সিদ্ধিরগঞ্জে কারখানা থেকে ঝুট ছিনিয়ে নিয়ে শীর্ষ নেতাদের চাপের মুখে ফেরত দিয়েছেন বিএনপি নেতার ছেলে আবুল কালাম আজাদ রাসেল


Staff Reporter প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৬, ৯:০১ অপরাহ্ন /
সিদ্ধিরগঞ্জে কারখানা থেকে ঝুট ছিনিয়ে নিয়ে শীর্ষ নেতাদের চাপের মুখে ফেরত দিয়েছেন বিএনপি নেতার ছেলে আবুল কালাম আজাদ রাসেল

সিদ্ধিরগঞ্জে কারখানা থেকে ঝুট ছিনিয়ে নিয়ে শীর্ষ নেতাদের চাপের মুখে ফেরত দিয়েছেন বিএনপি নেতার ছেলে আবুল কালাম আজাদ রাসেল

সিদ্ধিরগঞ্জ(নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জোর করে একটি গার্মেণ্টস কারখানায় প্রবেশ করে ঝুট ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে।

এনিয়ে তীব্র সমালোচনা ও চাপেরমুখে ৪ ঘণ্টা পর সব ঝুট ফেরত দিয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সকাল ১০ টায় আবুল কালাম আজাদ রাসেল ও তার সহযোগী রনি দলবল নিয়ে মিজমিজি পাগলাবাড়ি এলাকার ইব্রাহীম নীট গার্মেণ্টস প্রাইভেট লিমিটেড কারখানা থেকে সন্ত্রাসী কায়দায় ঝুট নিয়ে যায়।
অভিযুক্ত আবুল কালাম আজাদ, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল ছেড়ে তরুণ দলের সিদ্ধিরগঞ্জ থানা কমিটির আহবায়ক হন। আওয়ামী লীগ সরকার আমলে তিনি নিজেকে স্বেচ্ছাসেব লীগ নেতা পরিচয়ন দিতেন এবং সিদ্ধিরগঞ্জ পুল এলাকার বড় একটি ব্যানার টানানো ছিল তার । রাসেল মিজমিজি বাতানপাড়া এলাকার দলপাল্টানো বিএনপি নেতা রওশন আলীর ছেলে।
কারখানার দেখভালের দায়িত্বে থাকা মজিব ফ্যাশনের ম্যানেজার আনিসুর রহমান জানান, দেশের পটপরিবর্তনের পর থেকে নাসিক ১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রওশন আলী, সিটিগঞ্জ থানা বিএনপির কোষাধ্যক্ষ সম্পাদক সালাউদ্দিন ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এমএ হালিম জুয়েল কারখানার ঝুট নিতে ছিলেন।

কিছুদিন ধরে রওশন আলীর ছেলে আবুল কালাম আজাদ রাসেল ও তার সহযোগী রনি ঝুট নেওয়ার জন্য কারখানায় এসে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আসছেন। ৮ই এপ্রিল রোজ বুধবার সকালে দলবল নিয়ে কারখানায় এসে তারা নিজেরাই জোর করে ঝুট নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া যায়। পরে দুপুর ২ টার দিকে ঝুট ফেরত দিয়ে গেছেন হলো একটি সূত্রে জানাযায় । যেহেতু ঝুট ফেরত দিয়ে গেছেন, তাই আর আইনের আশ্রয় নিচ্ছিনা কর্তৃপক্ষ ।

জানা গেছে, ঘটনার পর থেকেই বিষয়টি নিয়ে তোলপার শুরু হয়। খবর পৌঁছে যায় স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের কানে। পরে চাপেরমুখে সব ঝুট কারখানায় ফেরত দিয়ে যায় রাসেলের লোকজন।

মিজমিজির বাসিন্দা নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক নেতা শহিদুল ইসলাম ভূঁইয়া বলেন, একটি কারখানায় প্রবেশ করে জোর করে ঝুট নিয়ে যাওয়ার ঘটনা ঘটিয়ে বিএনপির ভাবমুর্তি ক্ষুন্ন করেছে রওশন আলীর ছেলে। তার এমন বিতর্কিত কর্মকান্ডে দলের জন্য শুভনয় ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিএনপি নেতা জানান, মিজমিজি বাতানপাড়া এলাকায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের একটি দলীয় অনুষ্ঠানে ফুলের তোরা দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছিলেন রওশন আলী। তার পরে আওয়ামী লীগ নেতাদের সাথে মিলে এলাকায় আধিপত্য বিস্তার করেছেন তিনি । গণঅভ্যুত্থানের পর তিনি আবার বিএনপি নেতা বনে গিয়ে বিতর্কিত কর্মান্ডে জড়িত হয়েছে দাপটের সাথে চলাফেরা করছেন তিনি ।

অভিযোগ বিষয়ে জানতে রওশন আলীর বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার ফোন করলে রিং হলেও তিনি রিসিভ করেননি। যোগাযোগ করা সম্ভব হয়নি তার ছেলে আব্দুল কালাম আজাদ রাসেলের সঙ্গে। তিনিও ফোন রিসিভ করেননি এ রিপোর্ট লেখা পর্যন্ত ।