
সিদ্ধিরগঞ্জ পুলে যানজট নিরসন ও চাঁদাবাজমুক্ত রাখার ঘোষণা যুবদল নেতা শহিদুলের
নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় সড়কের ওপর অবৈধ দোকানপাটের কারণে সৃষ্ট তীব্র যানজট নিরসন এবং এলাকাকে চাঁদাবাজমুক্ত রাখার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলাম।
(শুক্রবার) সরেজমিনে সংবাদকর্মীদের ডেকে নিয়ে এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন।
শহিদুল ইসলাম জানান, সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে তিনি ইতিমধ্যেই এলাকায় মাইকিং করিয়েছেন। সড়কের ওপর দোকান না বসাতে এবং কোনো ধরনের চাঁদাবাজকে টাকা না দিতে ব্যবসায়ীদের কড়া নির্দেশনা দিয়েছেন তিনি।
যেকোনো জরুরি প্রয়োজনে ব্যবসায়ীরা যাতে সরাসরি যোগাযোগ করতে পারেন, সে লক্ষে তিনি নিজের ব্যক্তিগত টেলিফোন নম্বারও সবার মাঝে বিতরণ করেছেন।
সংবাদকর্মীদের সাথে আলাপকালে তিনি বলেন আমি স্পষ্টভাবে বলে দিয়েছি, কেউ যদি চাঁদা দাবি করে তবে সরাসরি আমাকে জানাবেন।
আমি নিজে উপস্থিত হয়ে ব্যবস্থা নেব। এছাড়া যানজট মুক্ত রাখতে রাস্তার ধারের দোকানগুলো নির্দিষ্ট স্থানে সরিয়ে নেওয়ার পরিকল্পনা করছি।
বিশেষ করে লেকপাড়ের ভেতরের মুখের দোকানগুলো সরিয়ে নিলে এই ব্যস্ততম রাস্তায় আর কোনো যানজট থাকবে না।
তিনি আরও বলেন, এই জনদুর্ভোগ লাঘবে প্রশাসন, স্থানীয় দলীয় নেতাকর্মী এবং সংবাদকর্মীদের সহযোগিতা একান্ত প্রয়োজন।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় সিদ্ধিরগঞ্জ পুল এলাকাকে একটি সুশৃঙ্খল ও যানজটমুক্ত এলাকায় রূপান্তর করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এই সড়কে যানজট লেগেই থাকে। যুবদল নেতার এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পথচারী ও সাধারণ ব্যবসায়ীরা।
আপনার মতামত লিখুন :