বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি পেলেন নারায়ণগঞ্জের ২১ কৃতী শিক্ষার্থী,


staf reporter 2 প্রকাশের সময় : অক্টোবর ৭, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ন / ০
বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি পেলেন নারায়ণগঞ্জের ২১ কৃতী শিক্ষার্থী,

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি পেলেন নারায়ণগঞ্জের ২১ কৃতী শিক্ষার্থী,,,,,,

​বিশেষ প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলায় কর্মরত পুলিশ সদস্যদের সন্তানদের মাঝে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫’ প্রদান করা হয়েছে।​বুধবার (০৭ অক্টোবর ২০২৬) বিকেল ৫টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৪ সালের এসএসসি এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২১ জন কৃতী শিক্ষার্থীর হাতে ক্রেস্ট, নগদ টাকা (সম্মানী) ও সনদপত্র তুলে দেওয়া হয়।

​নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা এর পক্ষে শিক্ষার্থীদের হাতে এই সম্মাননা তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব তাসমিন আক্তার, পিপিএম।
​প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, “পাঠ্য বইয়ের জ্ঞানের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা অর্জন করতে হবে। বড়দের শ্রদ্ধা ও ছোটদের স্নেহ করার মানসিকতা গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “খারাপ বন্ধুদের সঙ্গ ত্যাগ করা এবং মোবাইলে আসক্ত হয়ে সময় অপচয় না করার বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সাথে মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে নিজের লক্ষ্য (Aim in Life) স্থির করে নিজেকে আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”​উক্ত পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং নারায়ণগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।