
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন হাজ্বী মফিজ হোসেন মজু
আমি-হাজ্বী মো: মফিজ হোসেন মজু, সিদ্ধিরগঞ্জ নাসিক ১নং ওয়ার্ডের স্থানীয় বাসীন্দা এবং পাইনাদী মিজমিজি সিদ্ধিরগঞ্জ কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্স’র সাধারণ সম্পাদক, হিরাঝিল বায়তুল নুর জামে মসজিদের সহ সভাপতি, বায়তুল ফালা জামে মসজিদের মোতাওয়াল্লী ও কমিটির সভাপতি, দক্ষিণ হিরাঝিল সমাজ কল্যান পরিষদের সভাপতি। এছাড়াও সামাজিক উন্নয়ন মূলক বিভিন্ন কাজে সব সময় নিয়োজিত রয়েছি।
গত ১ জুলাই তারিখে অনলাইন নিউজ পোর্টাল ও নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পত্রিকায় “সিদ্ধিরগঞ্জ থানা আ’লীগের সভাপতি মজিবুর রহমানের বহু অপকর্মের সঙ্গী দীর্ঘদিন পালিয়ে থাকার পর প্রশাসনের নিষ্ক্রিয়তায় আবারও প্রকাশ্যে ভূমিদস্যু মফিজ হোসেন মজু” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এক প্রতিবাদ লিপিতে হাজ্বী মফিজ হোসেন মজু বলেছেন, আমি ”দির্ঘদিন যাবৎ সততার সাথে মসজিদ, মাদ্রাসা ও সামাজিক বিভিন্ন সংগঠনের সাথে কাজ করে আসছি। একটি কুচক্র মহল আমাকে নিয়ে ষড়যন্ত্র মূলকভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাংবাদিক ভাইদেরকে দিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করছে।
আমি বা আমার পরিবারের কেউ কোন রাজনীতির সাথে জড়িত নাই। অনেক সময় দেখা গেছে সামাজিক কিছু অনুষ্ঠানে স্থানীয় রাজনীতি ব্যাক্তিদের অতিথি হিসেবে দাওয়াত দিতে হয়। সেই বিষয়টিকে নিয়ে একটি কুচক্র মহল মিথ্যা তথ্য দিয়ে যড়যন্ত্র করছে। এছাড়াও যা উল্লেখ করা হয়েছে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন।
তিনি বলেন গত ২০২৪এর জুলাই-অগাস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থ ও দীর্ঘায়ূ কামনা করে আমাদের মসজিদ কমিটির পক্ষ থেকে তাদেরসহ দেশবাসীর জন্য দোয়া করা হয়েছে।
তাছাড়া প্রকাশিত নিউজে আমার কোন সাক্ষাত বা এর সত্যতার জন্য কোন যোগাযোগ করে নাই।এ ঘটনাটি ভিন্নভাবে সাজিয়ে আমাকে জড়িয়ে সংবাদ প্রকাশ করার বিষয়টি মানহানিকর বঠে। আমরা উক্ত মানহানিকর মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিনীত,
হাজ্বী মো: মফিজ হোসেন মজু,
সাধারণ সম্পাদক: পাইনাদী মিজমিজি কেন্দ্রীয় জামে মসজিদ, সহ সভাপতি: হিরাঝিল বায়তুল নূর জামে মসজিদ,
মোতাওয়াল্লী ও সভাপতি: বায়তুল ফালা জামে মসজিদ, সভাপতি:দক্ষিণ হিরাঝিল সমাজ কল্যান পরিষদ, নাসিক ১নং ওয়ার্ড, সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ।
আপনার মতামত লিখুন :