
নারী উদ্যোক্তা ফারিয়া’র সিপি ফাইভ স্টার শো রুম এর শুভ উদ্বোধন
নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জের শিবু মার্কেট এবিসি স্কুল সংলগ্ন ওয়াসফিয়া এন্ড ফাইজান্স কালেকশন এর পরিচালনায় সিপি ফাইভ স্টার শো রুমের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
প্রতিষ্ঠানের শুরু উদ্বোধন ঘোষণা করেন খ্যাতিমান আইনজীবী এডভোকেট জাকির হোসেন।
২৯ মার্চ রবিবার দুপুর ২ টায় শো রুমের উদ্বোধন করা হয়।
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ কামরুল হাসান এর কন্যা প্রতিষ্ঠানের সত্বাধীকারী নারী উদ্যোক্তা শারমিন হাসান ফারিয়ার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ শফিকুল ইসলাম আরজু, সাংবাদিক ও মানবাধিকার কর্মী এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, সাংবাদিক মোঃ আসলাম মিয়া, সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম, সমাজসেবক মোঃ হুমায়ুন কবির সোহাগ, সমাজসেবক আহসানুল কবির, বুবলী আক্তার, শারমিন আমিন, সুবলী আক্তার, আঁচল দীপা আহমেদ ও প্রতিষ্ঠানের স্বত্তাধীকারী নারী উদ্যোক্তা শারমিন হাসান ফারিয়া’র গর্ভধারিণী মাতা মাহবুবা হাসান এবং তারেক সহ শুভাকাঙ্ক্ষী অনেকেই।
এই শো রুমটি সাজানো হয়েছে সুস্বাদু ও রুচিসম্মত খাবার এবং মেয়ের জন্য আকর্ষণীয় বিভিন্ন উপকরণ ও পোষণ দিয়ে।
আপনার মতামত লিখুন :